কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরকে ঘিরে বড়োসড়ো পরিকল্পনা খোদ মুখ্যমন্ত্রীর
দীপা দে : রঙ নিউজ
১সেপ্টেম্বর ২০২৬
আগামী ১১ই সেপ্টেম্বর ( ২৪শে ভাদ্র শুক্রবার ) কৌশিকী অমাবস্যা।তারাপীঠ মন্দির উন্নয়নে পাঁচ কোটি অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়াও তারাপীঠ মন্দিরকে ঘিরে নতুন একগুচ্ছ প্ল্যানিং জানালেন মাননীয় শুভেন্দু অধিকারী। 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং তারাপীঠে উপস্থিত থেকে মন্দিরে পূজো দিয়ে রামপুরহাটে প্রশাসনিক সভা করেন। সেখানেই তিনি তারাপীঠ মন্দির উন্নয়ন প্রকল্প ও আসন্ন কৌশিকী অমাবস্যার তিথি পালন ও পূজা সহ একাধিক ঘোষণা করেন। আগামী ১১ই সেপ্টেম্বর ( ২৪শে ভাদ্র শুক্রবার ) কৌশিকী অমাবস্যা।মুখ্যমন্ত্রী বলেন, কৌশিকী অমাবস্যাকে আরো রঙীন করে তুলতে অতিরিক্ত পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অর্থের কোন অভাব হবে না। সমস্ত দপ্তর ঠিক মতো কাজ করবে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে। প্রতি পাঁচ কিলোমিটার পরপর বিশেষ শিবির তৈরী করা হবে। শিরিরে থাকবে পুলিশ বুথ, মেডিকেল সহায়তার ব্যবস্থা, ORS , পানীয় জল। আর থাকবেন বাউল গান সহ বাউল-রা । রেল ও জাতীয় সড়কের জন্যও ভালো প্ল্যানিং রয়েছে। পুলিশকে রেভিনিউ বাড়াতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারী জেলা শাসক কে নির্দেশ দিয়েছেন একটা বড়ো ট্যুরিষ্ট লজ তৈরী করতে। সেখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের তীর্থ যাত্রীরা কম খরচে থাকা খাওয়া করতে পারবেন।

এছাড়াও তারাপীঠে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের মতো মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিশেষ নজর থাকবে খোদ মাননীয় প্রধানমন্ত্রীর। হোটেলের ঘরে তীর্থযাত্রী সহ বাইরের থেকে তালা বন্ধ রাখার মতো বিপজ্জনক প্রথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে তারাপীঠে এখন সাজো সাজো রব। আর বেশী টাকা দিয়ে হোটেল বুক করতে হবে না। খরচ ও অন্যান্য দিক দিয়ে তীর্থযাত্রীদের জন্য একেবারেই সুবিধাজনক করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
