মাসের শুরুতেই ধাক্কা, এক লাফে দাম বাড়ল সিলিন্ডারের: কলকাতায় দাম কত?

*মাসের শুরুতেই ধাক্কা, এক লাফে দাম বাড়ল সিলিন্ডারের: কলকাতায় দাম কত?*

 

নবনীতা পাল : রঙ নিউজ

 

দাম বাড়ল রান্নার গ্যাসের। প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশিত হয়। ১ সেপ্টেম্বরের প্রকাশিত রেট চার্ট অনুসারে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে অনেকটা বাড়ল।

 

রাষ্ট্রায়ত্ব তেল বিপণনকারী সংস্থাগুলো ১৯-কিলোগ্রামের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এখন থেকে একটি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য গ্রাহকে প্রতি সিলিন্ডারে ৯.৫০ টাকা বেশি দিতে হবে।

 

৫ কিলোগ্রামের নন-ডোমেস্টিক সিলিন্ডারের দামও দুই টাকা বাড়িয়ে ৭৬২ টাকা থেকে ৭৬৪ টাকা হয়েছে । সাধারণ ৫ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার এবং এক্সট্রালাইট সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

 

বাণিজ্যিক সিলিন্ডার রেস্তোরাঁ, হোটেল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। একমাত্র স্বস্তির বিষয় হলো, বাড়িতে ব্যবহার করার ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত সর্বশেষ দর অনুযায়ী, দিল্লিতে এক-একটি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে।

 

দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,৭৩৮.০০ টাকা থেকে বেড়ে ২,৭৪৭.৫০ টাকা হয়েছে। চেন্নাইতেও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে। মুম্বইতে একটি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ছিল ২,৬৯১.৫০ টাকা, যা এখন বেড়ে ২,৭০১ টাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *