কৌশিকী অমাবস্যায় বাড়তি ট্রেন তারাপীঠে

কৌশিকী অমাবস্যায় বাড়তি ট্রেন তারাপীঠে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের চাপ সামাল দিতে হাওড়া থেকে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আপ ও ডাউন লাইনে বাড়তি কামরা সহ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। ১০ তারিখ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। প্রতি বছর এই দিনে তারাপীঠে প্রচুর ভিড় হয়। সূত্রের খবর, বৃষ্টি উপেক্ষা করেও এ বছর রেকর্ড সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম হবে তারাপীঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া রামপুরহাট শাখায় নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি কবিগুরু এক্সপ্রেস ও শহীদ এক্সপ্রেসে বাড়তি কামরা জুড়ে দেওয়া হবে। এছাড়াও নিয়মিত চলা ট্রেনগুলিতেও বাড়তি কামরা জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়ার পাশাপাশি শিয়ালদহ থেকেও বাড়তি ট্রেনের দাবি জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের দাবি খতিয়ে দেখছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *