পুজোর সেরা ভোজ’ কেনিলওয়ার্থে

‘পুজোর সেরা ভোজ’ কেনিলওয়ার্থে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

দরজায় কড়া নাড়তে চলেছে বাঙালির সম্বৎসরের সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়ে সেজেগুজে মন্ডপ থেকে মন্ডপে ঠাকুর দেখে বেড়ানো। আর অবশ্যই প্যান্ডেল হপিংয়ের ফাঁকে চাই মনপসন্দ খানাপিনার পেটপুজো। ভোজনরসিক বাঙালির কথা মাথায় রেখে, রসনা তৃপ্তির জন্য বুফে পদ্ধতিতে মনকাড়া, জিভে জল আনা ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সম্ভার সাজিয়ে বসতে চলেছে কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন রাসেল স্ট্রিটের কেনিলওয়ার্থ হোটেল। ১৭ থেকে ২০শে অক্টোবর বাঙালি ভূরিভোজের সেরা ঠিকানা হতে পারে কেনিলওয়ার্থের অ্যারোমাস রেস্তোরাঁ।

কেনিলওয়ার্থ কলকাতার জেনারেল ম্যানেজার রডনি মেন্ডেস জানিয়েছেন, দুর্গাপুজোর আবহে ‘পুজোর সেরা ভোজ’ নামে সাবেকি বাঙালি রান্নার বিভিন্ন ফিউশন ফুডের সম্ভার নিয়ে হাজির তাঁরা। স্টার্টার থেকে মেন কোর্সের প্রতিটি পদেই থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। জন প্রতি ২১৯৯ টাকা ও ৬ থেকে ১০ বছরের শিশুদের ১৪৪৯ টাকা সহ জিএসটি অতিরিক্ত মিলবে লোভনীয় সব পদ। শুরুতে মৌরলা মাছের পেঁয়াজি, আম ছানার কাটলেটের সঙ্গে থাকছে আম কাসুন্দি ও মশলা দিয়ে মাখা বাতাবি লেবু। এরপর লুচি, কাজু আমসত্ত্বের পোলাও, ফুলকপির রোস্ট, পটল পোস্ত, ঠাকুরবাড়ি স্পেশাল কোপ্তার পাশাপাশি থাকছে সর্ষেবাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল, চিলি চিকেন, ঢাকাই পোড়া মাংস, গোয়ালন্দ চিংড়ির কারি, ভাপা ইলিশ, সর্ষেবাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। শেষ পাতে মধুরেণ সমাপয়েতে থাকছে মিষ্টি দই, মেছা সন্দেশ, কমলা সুন্দরী, পুজো স্পেশাল ‘ভোগ থাল’ ও ইতালিয় ঘরানার তিরুমিশু। আরও জানা গিয়েছে, প্রতিদিন দুপুর ১২টা থেকে ৪টে এবং সন্ধ্যা ৭টা থেকে 9051888863 নম্বরে টেবিল বুক করে খাবারের স্বাদ নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *