নির্বাচন কমিশন কে ঘিরে বড়সড় প্রতিবাদ কর্মসূচী পরিকল্পনা করছে INDIA জোট*

*নির্বাচন কমিশন কে ঘিরে বড়সড় প্রতিবাদ কর্মসূচী পরিকল্পনা করছে INDIA জোট*

 

নবনীতা পাল: রঙ নিউজ

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে উত্তপ্ত রাজধানী দিল্লির রাজনীতি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে আগামী ১২ অক্টোবর, সোমবার দিল্লিতে বড়সড় প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছে INDIA জোট। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই কর্মসূচিতে যোগ দেবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাঁর কলকাতায় ফেরার পূর্বনির্ধারিত সূচিও বদল করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *