একটুকরো রাজস্থান শিলিগুড়িতে

একটুকরো রাজস্থান শিলিগুড়িতে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

“হর চুড়ি মে এক কহানি”- বাস্তবিক এমন বাক্যবন্ধে ক্রেতাদের মনে ছাপ ফেলে ঘরে বসে নিজের হাতে লাখের চুড়ি তৈরি করে আক্ষরিক অর্থেই শিলিগুড়ির বুকে একটুকরো রাজস্থানকে বুঝি এনে ফেলেছেন হাসিনা বানু।

 

সম্পূর্ণ প্রাকৃতিক গালা একদিকে যেমন টেকসই অন্যদিকে তেমনই সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ। এই গালা বা লাক্ষা থেকে তৈরি চুড়ি লাখের চুড়ি বলে পরিচিত। দিল্লির চাঁদনি চক বা রাজস্থানের জয়পুরের অলিতে গলিতে লাখের চুড়ির পশরার মতোই ক্রেতার চোখের সামনে গরম লাখ থেকে রং, পুঁতি, কুন্দন দিয়ে চুড়ি তৈরি করে ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন শিলিগুড়ির খালপাড় এলাকায় বালাজি মন্দিরের গলিতে এক চিলতে ঘরের বাসিন্দা হাসিনা। ট্র্যাডিশনাল, কুন্দন, অক্সিডাইজ্ড, জয়পুরী বা আধুনিক ডিজাইনার সব রকমের চুড়ি মিলবে হাসিনার কাছে। আদতে রাজস্থানে বেড়ে ওঠা হামিদা বিবাহ সূত্রে আসেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। হাসিনা বলেন, কারো পছন্দ উজ্জ্বল রংয়ের সঙ্গে সাবেকি নকশা তো কারো পছন্দ আধুনিক ডিজাইনের কুন্দনের কাজ। পছন্দ অনুযায়ী চোখের সামনে তৈরি করে দেন তিনি। তাঁর কথায়, “হর চুড়ি মে এক কহানি।” বস্তুত লাখের চুড়ি তৈরি করা তাঁর পেশা ও নেশা দুটোই। এই শিল্পকর্মের মধ্যে দিয়ে স্বনির্ভরতার পাশাপাশি তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পেরেছেন তিনি এটাই সবথেকে বড়ো প্রাপ্তি বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *