একা হাইকিং এ গিয়ে মৃত ভারতীয় ছাত্র
সুস্মিতা চক্রবর্তী , রঙ নিউজ
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা (ইউসিএসবি)-এর একজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি ক্যালিফোর্নিয়ার বিগ পাইন লেকস এলাকায় একা হাইকিং করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ছাত্র প্রকাশনা ‘ডেইলি নেক্সাস’-এর তথ্য অনুযায়ী, ইউসিএসবি-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি ছাত্র বিক্রম মুবায়ীর মরদেহ ইনয়ো ন্যাশনাল ফরেস্ট থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে এই ডক্টরাল ছাত্র সর্বশেষ ১ আগস্ট রাত প্রায় সাড়ে ৮টায় তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং হাইকিং করার সময় তার জিপিএস স্থানাঙ্ক শেয়ার করেন। নির্ধারিত সময়ে তিনি তার নির্ধারিত স্থানে ফিরে না আসায় বা পরিবারের সাথে আর যোগাযোগ না করায়, পরিবার তাকে নিখোঁজ বলে জানায়। এর ফলে ইনয়ো কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল একটি অনুসন্ধান অভিযান শুরু করে এবং ৩ আগস্ট সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় খুঁজে পায়।
