রেলের RAC টিকিটের যাত্রীদের জন্য সুখবর 

রেলের RAC টিকিটের যাত্রীদের জন্য সুখবর

দীপা দে: রঙ নিউজ

৯আগষ্ট ২০২৬

 

দুরপাল্লার ট্রেনে এসি কোচের RAC টিকিটের যাত্রীদের জন্য বড়ো সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এসি কোচের RAC টিকিটের যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ আলাদা বেডরোল কিট। অর্থাৎ আলাদা বালিশ কম্বল চাদর ও টাওয়েল।

এতদিন এসি কোচে যে সমস্ত RAC টিকিটের যাত্রীরা ভ্রমণ করতো তারা দুজন মিলে একটি বার্থ শেয়ার করতো ও একজনের বেডরোল কিট দুজন শেয়ার করে ব্যবহার করতো। কারন রেলের নিমম অনুযায়ী দুজনকে একটি বার্থে একজনের মতোই বেডরোল কিট দেওয়া হতো। এটি অত্যন্ত অস্বাস্থ্যকর। RAC টিকিটের যাত্রীরা কনফার্ম টিকিটের যাত্রীদের মতোই সম্পুর্ন ভাড়া দেওয়া সত্বেও তাদের রেলের বেডরোল কিট শেয়ার করতে হতো। এ বিষয়ে বারংবার রেল মন্ত্রকের কাছে অভিযোগ গিয়েছে।

অবশেষে রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে RAC টিকিটের যাত্রীদের মিলবে কনফার্ম টিকিটের যাত্রীদের মতোই সুবিধা। তারা একই বার্থ শেয়ার করলেও রেলের তরফ থেকে পাবে আলাদা বেডরোল কিট। রেলের সমস্ত জোনে এই নির্দেশিকা চালু হবে বলে রেল মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *