ফুসফুসের বিরল অস্ত্রপচারে নজির গড়ল আর জি কর
শাশ্বতী মোদক: Rong News
ফের শিরোনামে আর জি কর হাসপাতাল। ফুসফুসের বিরল অস্ত্রপচার করে রোগীকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনে চিকিৎসা ক্ষেত্রে নতুন নজির তৈরি গড়ল আর জি কর হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে যান মালতী ঘোষ নামে এক ৭৯ বছরের বৃদ্ধা। ভয়াবহ এই দুর্ঘটনায় বৃদ্ধার পাঁজর ভেঙে যায় এবং ফুসফুস বাইরে বেরিয়ে আসে। প্রথমে তাঁকে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হলে ভরসা দিতে পারেননি চিকিৎসকরা। সেখান থেকে রেফার করে দেওয়া হয় আর জি করে। আর জি কর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ রাজর্ষি বসু, দীপঙ্কর চৌধুরী ও ত্রিপর্ণা চ্যাটার্জী এবং আরও ডাক্তারদের মিলিত প্রচেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে বেরিয়ে আসা ফুসফুসকে আবার পুনরায় পাঁজরের ভিতরে প্রতিস্থাপন করা হয়। প্রাণে বেঁচে যান বৃদ্ধা। নজিরবিহীন এই অস্ত্রপ্রচারে ডাক্তাররা রোগীকে বাঁচাতে পেরে ভীষণ খুশি ও গর্বিত। ডাক্তারদের মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানান চিকিৎসক থেকে সাধারণ মানুষ।
