সেরা বিধায়ককে পুরস্কৃত করবে রাজ্য
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
সেরা বিধায়ককে পুরস্কৃত করবে রাজ্য সরকার। প্রতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অনুষ্ঠানে একজন সেরা বিধায়কের হাতে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেওয়া হবে। এই মর্মে ঘোষণা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন বসু। রাজ্য বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিধায়কদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। আরও জানা গিয়েছে, বিধানসভার ১৮১জন সদস্যের মধ্যে সেরা বিধায়কের মূল্যায়ন করা হবে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে। বিধানসভার অধিবেশনে উপস্থিতি, যথাযথ বক্তব্য পেশের পাশাপাশি এলাকায় জনসংযোগ, উন্নয়নের স্বার্থে ইতিবাচক ভূমিকা পালনের মতো বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিচার করে দেখা হবে। যাতে কোনোভাবেই পক্ষপাতিত্ব না হয় তার জন্য তাৎপর্যপূর্ণভাবে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবে নিরপেক্ষ একটি সংস্থা।
পুরস্কারের পাওয়ার জন্য বিধায়করা কে কতটা কাজ করেন সেটাই এখন দেখার।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
