একক লড়াইয়ের নাম মনসা

একক লড়াইয়ের নাম মনসা

 

শাশ্বতী মোদক , রঙ নিউজ

 

আজ শ্রাবণ সংক্রান্তি। এক দামাল মায়ের বিশেষ পুজোর দিন এ বাংলায় আগামীকালই! সারাজীবন ধরে গ্রামবাংলার লোকে তো ভয়ই পেয়ে গেল। কখনো বোঝার চেষ্টা করেনি এই মায়ের জীবনে কত লড়াই! নাহলে নেপোটিজ়মের যুগে শিবপুত্রী হওয়া সত্ত্বেও দেবত্ব অর্জন করতে সংগ্রাম করতে হয়? স্বামী থাকতেও সেভাবে সুন্দর বৈবাহিক জীবন হয়নি মায়ের। একবার তো সতীন ভেবে মা চণ্ডী এই মায়ের একটি চোখ নষ্ট করে ফেললেন! এইসব কথা যেকোনো দেবীকে ঘিরে শোনাই যায়নি কখনো।

 

তবু এতকিছুর পরেও এই মা হার মানেননি। যতটা পেয়েছেন নিজের যোগ্যতায়! নিজের পুত্র আস্তিক মুনিকে মানুষ করেছেন একাই! আজকের যুগে যার প্রচলিত নাম “সিঙ্গেল মাদার”!

 

যেসকল মায়েরা রোজ লড়াই করে যান এই মা তাদেরই মধ্যে মিশে আছেন প্রবলভাবে! অন্য দেবদেবীর দেখা না পেতেও পারেন, কিন্তু মা ঠিক দেখা দিয়ে যান কেউ কথা দিয়ে কথা না রাখলে!

 

মনসা এক লড়াইয়ের নাম! যেটা না থাকলে পার্থিব জীবন বৃথা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *