নেপালে হড়পা বানে বিপর্যয়, বাড়ছে নিখোঁজের সংখ্যা

নেপালে হড়পা বানে বিপর্যয়, বাড়ছে নিখোঁজের সংখ্যা

দেবপ্রিয়া বারিক: রঙ নিউজ

 

কাঠমান্ডু, ২৬ আগস্ট: হঠাৎ হড়পা বানে কার্যত বিপর্যস্ত উত্তর নেপাল। রসুয়া জেলার ভোতে কোশি নদীতে আচমকা জলস্ফীতি তিমুরে ও স্যাফ্রুবেসি-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প।

প্রাথমিক রিপোর্টে অন্তত ৮–৯ জনের মৃত্যু এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ থাকার কথা জানা গিয়েছে; তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয় বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। তবে উদ্ধারকাজ চলায় হতাহত ও নিখোঁজের সংখ্যা এখনও পরিবর্তিত হতে পারে।

প্রশাসন একাধিক জেলায় সতর্কতা জারি করে নদীর পাড় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সেনা ও নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে আরও জল বাড়ার আশঙ্কায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *