কবিতার বই বিক্রির ৭০% রয়্যালটি রেকর্ড ২২১৯/- টাকা পেলেন কবি অতলান্তিক
দিব্যেন্দু দাস, এডিটর,
রঙ নিউজ
লেখক-প্রকাশক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়ে কবি অতলান্তিক চন্দন পাল-কে তাঁর কাব্যগ্রন্থ ‘সূচগ্র মেদিনী’ বিক্রির ৭০ শতাংশ রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ এবং ফ্লিপকার্টে বইটির পাঠকপ্রিয়তার ভিত্তিতে এই রয়্যালটি প্রদান করা হয়েছে বলে প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রঙমিলান্তি প্রকাশনীর উদ্যোগে গত ১২ জুলাই ২০২৬, রবিবার, আয়োজিত এক অনুষ্ঠানে কবি অতলান্তিককে রয়্যালটির অর্থের পাশাপাশি বিশেষ উপহার ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তাঁর গ্রন্থের ১২টি বই বিক্রির মোট বিক্রয়মূল্য ৩,১৭০ টাকা-র উপর ৭০ শতাংশ হিসেবে ২,২১৯ টাকা রয়্যালটি প্রদান করা হয়।

প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি কবি ও সাহিত্যিককে বই বিক্রির ৭০ শতাংশ রয়্যালটি দেওয়ার নীতি অনুসরণ করে রঙমিলান্তি প্রকাশনী। লেখকদের তাঁদের সৃষ্টিকর্মের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি প্রকাশনীর।
কবি অতলান্তিক চন্দন পালের ‘সূচগ্র মেদিনী’ কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং ফ্লিপকার্টে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে বলেও প্রকাশনীর তরফে জানানো হয়েছে। তাঁর আগামী সাহিত্যজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে রঙমিলান্তি পরিবার।

রঙমিলান্তি প্রকাশনীর বই কলকাতার কলেজ স্ট্রিটে দে’জ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বইগুলি পাওয়া যাচ্ছে রকমারি ডট কম-এ। এছাড়াও প্রকাশনীর বই অনলাইনে কিনতে WhatsApp-এ ৮২৪০১৭৪৪৬৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

একক কবিতা, গল্প বা উপন্যাসের বই প্রকাশে আগ্রহী কবি-সাহিত্যিকদেরও রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
রঙমিলান্তির বার্তা—বইয়ের গন্ধে মেতে থাকুন। বই কিনুন, বই পড়ুন এবং অন্যদেরও বই পড়তে উৎসাহিত করুন।
