সাগরে ফের নিম্নচাপ; সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সতর্কতা

*সাগরে ফের নিম্নচাপ; সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সতর্কতা*

 

নবনীতা পাল : রঙ নিউজ

 

বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের পূর্বাভাস! আজ শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের

 

নিম্নচাপের পিছুটান যেন কিছুতেই কাটছে না রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এর জেরে সাপ্তাহিক ছুটির দিনেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের একাধিক এলাকায় তুমুল বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *