*আধারে মোবাইল নম্বর আপডেট করুন এখন বাড়ি বসেই (Aadhaar Card)*
নবনীতা পাল : রঙ নিউজ
এর আগে মোবাইল নম্বর বদলানোর জন্য আপনাকে আধার কেন্দ্র ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। তবে এবার সেই ঝুঁকি কমে গেল একেবারেই। কারণ আপনি বাড়িতে বসেই সহজেই মোবাইল নম্বর বদলাতে পারবেন। নতুন আধার অ্যাপের মাধ্যমে এই কাজ আগের থেকে অনেকটা বেশি সহজ হয়ে গিয়েছে। আসুন জেনে নিন কিভাবে এটি করবেন (Aadhaar Card)।
আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর আপনি আধারের নতুন অ্যাপ থেকে বদলাতে পারবেন। এর জন্য সবার আগে আধারের নতুন অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। এরপর এই অ্যাপে লগইন করুন ও আধার নম্বর দিন। এবার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপটিতে লগইন করতে পারবেন।
এটি করার পর অ্যাপটিতে অনেকগুলো অপশন দেখা যাবে, কিন্তু আপনাকে সার্ভিসেস (Services) অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে মোবাইল নম্বর আপডেট অপশনটিতে ক্লিক করুন। এবার Continue to Update Mobile Number-এ ক্লিক করুন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিন, যেটা আধারের সঙ্গে লিঙ্ক করতে চান।
মোবাই নম্বরটি দিলেই সেই নম্বরে ওটিপি আসবে, যেটা আপনাকে অ্যাপে দিতে হবে। এবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। এরপর আপনাকে ৭৫ টাকা অনলাইনে ফি দিতে হবে। এরপর ১৫ দিনের মধ্যে আপনার নতুন মোবাইল নম্বরটি আধারে আপডেট হয়ে যাবে (Aadhaar Card)।
