আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পেতে ই-কেওয়াইসি জরুরি

আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পেতে ই-কেওয়াইসি জরুরি

 

নবনীতা পাল, রঙ নিউজ

 

কলকাতা: আয়ুষ্মান ভারত যোজনার আওতায় যোগ্য সুবিধাভোগীরা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন। তবে প্রকল্পের সুবিধা পেতে ই-কেওয়াইসি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বাড়িতে বসেই নির্দিষ্ট প্রক্রিয়ায় ই-কেওয়াইসি করা সম্ভব। প্রথমে অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপে ‘Beneficiary’ অপশনে গিয়ে মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করতে হবে। এরপর রাজ্য, PM-JAY যোজনা ও জেলা নির্বাচন করে আধার বা রেশন কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সুবিধাভোগীর নাম সার্চ করতে হবে।

 

ই-কেওয়াইসি বাকি থাকা সদস্যের ক্ষেত্রে ‘e-KYC’ বা ‘Redo e-KYC’ অপশন নির্বাচন করে আধার OTP অথবা Face Authentication-এর মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও লাইভ ছবি দিয়ে আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

ই-কেওয়াইসি অনুমোদিত হলে স্ট্যাটাস ‘Approved’ দেখাবে। এরপর সংশ্লিষ্ট সদস্যের নামের পাশে থাকা ‘Card Download’ অপশন থেকে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। তবে ব্যক্তিগত তথ্য ও OTP ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *