তরুণ সাহিত্যিক, জিওলজিষ্ট প্রতীক চ্যাটার্জী পেলেন ৭০% রয়্যালটি ৭০১৭ টাকা

তরুণ সাহিত্যিক, জিওলজিষ্ট প্রতীক চ্যাটার্জী পেলেন ৭০% রয়্যালটি ৭০১৭ টাকা

 

দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ

 

লেখক-সাহিত্যিকদের তাঁদের বই বিক্রির রয়্যালটি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে রঙমিলান্তি প্রকাশনী। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট এবং কলেজ স্ট্রিটে বিক্রি হওয়া বইয়ের ভিত্তিতে সাহিত্যিকদের রয়্যালটি প্রদান করছে প্রকাশনীটি।

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নীতি অনুযায়ী কবি ও সাহিত্যিকদের বই বিক্রির বিক্রয় মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় সাহিত্যিক প্রতীক চ্যাটার্জী-র গ্রন্থ ‘অপূর্ণ ভালোবাসা’ পাঠকের কাছে সাড়া ফেলেছে।

গত রবিবার, ১২ জুলাই ২০২৬, রঙমিলান্তির একটি অনুষ্ঠানে প্রতীক চ্যাটার্জীকে তাঁর বই বিক্রির রয়্যালটি বাবদ ৭,০১৭ টাকা প্রদান করা হয়। ‘অপূর্ণ ভালোবাসা’ গ্রন্থের মোট ৪৮টি বই বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য ১০,০২৫ টাকা। সেই অর্থের ৭০ শতাংশ হিসেবেই ৭,০১৭ টাকা রয়্যালটি প্রদান করা হয়। রয়্যালটির পাশাপাশি সাহিত্যিককে বিশেষ উপহার ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে প্রতীক চ্যাটার্জীর সাহিত্যজীবনের সাফল্য, প্রাণবন্ততা ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

 

এদিকে, রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বই কলকাতার কলেজ স্ট্রিটে দেজ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাঠকদের জন্য বই পাওয়া যাচ্ছে রকমারী ডট কম-এর মাধ্যমেও।

একক কবিতা, গল্প কিংবা উপন্যাসের বই প্রকাশ করতে আগ্রহী কবি ও সাহিত্যিকরা রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য 8240174469 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করা যাবে। প্রকাশনীর বই অনলাইনে কিনতেও ওই নম্বরে যোগাযোগ করা যাবে অথবা ফ্লিপকার্টের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

 

পাঠাভ্যাস ও সাহিত্যচর্চাকে আরও প্রসারিত করার বার্তা দিয়ে প্রকাশনীর পক্ষ থেকে বলা হয়েছে—বই কিনুন, বই পড়ুন এবং অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *