তৃণমূলের নাম, প্রতীক ও তহবিল—অধিকার কার?

তৃণমূলের নাম, প্রতীক ও তহবিল—অধিকার কার?

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

তৃণমূল কংগ্রেসের নাম, ‘জোড়াফুল’ প্রতীক এবং দলের আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দুই শিবিরের টানাপোড়েন এখন পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দরজায়।

আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার, দিল্লিতে দুই পক্ষের সঙ্গেই পৃথক বৈঠক করবে নির্বাচন কমিশন। প্রথমে সকাল ১১টায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে। তার এক ঘণ্টা পর, দুপুর ১২টায় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে।

ঋতব্রত শিবিরের দাবি, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। দলের নাম, আর্থিক সম্পদ এবং ১৯৯৮ সাল থেকে ব্যবহৃত ‘জোড়া ঘাসফুল’ প্রতীকেরও দাবি জানিয়েছে তারা। অন্যদিকে মমতা শিবিরও নিজেদের বৈধ সাংগঠনিক নেতৃত্ব বলে দাবি করেছে।

এখন নজর নির্বাচন কমিশনের দিকে। কারণ নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তার আগেই তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *