নতুন ভূমিকায় প্রাক্তন ভারতীয় ফুটবলার অধিনায়ক সুনীল ছেত্রী
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙনিউজ
নতুন দায়িত্ব পেয়েছেন সুনীল ছেত্রী। ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে ডাক পেয়েছেন তিনি। সুনীল ই বিশ্বে প্রথম পুরুষ ফুটবলার যিনি এই দায়িত্ব পেলেন। ২০২৫ সাল থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম। প্রথম বছর শুধুমাত্র মহিলা ফুটবলারদের ডাকা হয়েছিল। এইবার ই প্রথম কোন পুরুষ ফুটবলারকে এই দায়িত্ব দেওয়া হল। বিশ্বের ১৩জন ফুটবলারকে ডাকা হয়েছে এই প্রোগ্রামে।তার মধ্যে সুনীল সহ ১১জন জুন মাসে বষ্টন এ তিন দিনের একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন।
সুনীল ছেত্রী ছাড়া আর যাঁরা এই তালিকায় রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মহিলাদের বিশ্বকাপ জয়ী স্পেনের আলেক্সিয়া পুটেলাস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েম্যাং, নাইজেরিয়ার রাশিদাত ও ব্রাজিলের গ্যারি নুনেস। এই সুযোগ পেয়ে সুনীল ধন্যবাদ জানিয়েছেন ফিফাকে। ফিফার এই প্রোগ্রামের উদ্দেশ্য হল ফুটবলারদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও সমাজ সম্পর্কে সচেতন করা। যাঁরা রয়েছেন তাঁরা নিজেদের অভিজ্ঞতা, লড়াই ও সমস্যার কথা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। প্রত্যেকেই প্রত্যেকের অভিজ্ঞতা শুনেছেন। তাতে অনেক কিছু নতুন জিনিস জেনেছেন। ফটবলের শিক্ষা সমাজ গঠনেও যে কাজে লাগে, তা দেখানোর জন্যই এই কর্মসূচি শুরু করেছে ফিফা।
