পশ্চিমবঙ্গে পেশাকরের নতুন কাঠামো, ১ অক্টোবর থেকে কার্যকর

পশ্চিমবঙ্গে পেশাকরের নতুন কাঠামো, ১ অক্টোবর থেকে কার্যকর

 

দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ

 

 

পেশা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে পেশাকরের নতুন কাঠামো প্রস্তাব করল পশ্চিমবঙ্গ সরকার। ১৮ অগস্ট ২০২৬ প্রকাশিত কলকাতা গেজেটের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন Schedule-এ আয় ও পেশার ধরন অনুযায়ী পেশাকরের হার নির্ধারণ করা হয়েছে।

 

নতুন নিয়মে মাসিক ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পেলে কোনও পেশাকর দিতে হবে না। ২০–৩০ হাজার টাকা আয়ে মাসে ১০০ টাকা, ৩০–৫০ হাজারে ১৪০ টাকা, ৫০ হাজার–১ লক্ষে ১৭০ টাকা এবং ১ লক্ষের বেশি মাসিক আয়ে ২০৮ টাকা কর ধার্য করা হয়েছে।

 

স্বনিযুক্ত পেশাজীবীদের ক্ষেত্রেও আয় অনুযায়ী কর নির্ধারণ করা হয়েছে। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত; এরপর ধাপে ধাপে ১,০০০, ২,০০০ এবং সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত কর দিতে হবে। নির্দিষ্ট কিছু ব্যবসা ও পেশার জন্য বার্ষিক ২,৫০০ টাকা পেশাকরের বিধানও রাখা হয়েছে।

 

নতুন কাঠামোর Part-A-এর কর্মীদের সংক্রান্ত ধারা এবং Part-B ও Part-C ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অন্যদিকে Part-A-এর ২ ও ৩ নম্বর ধারা কার্যকর হবে ১ এপ্রিল ২০২৭ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *