রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে সাহিত্যিক মৌমিতা ঘোষ সেনগুপ্তকে ৩৪,৬০৭ টাকার রয়্যালটি প্রদান
দিব্যেন্দু দাস | এডিটর
কলকাতা, ৫ আগস্ট ২০২৬:
বাংলা প্রকাশনা জগতে লেখক-প্রকাশক সম্পর্ককে আরও স্বচ্ছ ও লেখকবান্ধব করার লক্ষ্যে উল্লেখযোগ্য উদ্যোগের নজির গড়ল রঙমিলান্তি প্রকাশনী। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সাহিত্যিক মৌমিতা ঘোষ সেনগুপ্ত-কে তাঁর গ্রন্থ ‘শিশু কমিক্সের মণিমুক্ত’-এর বিক্রয় বাবদ ৩৪,৬০৭ টাকা রয়্যালটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।

প্রকাশনা সূত্রে জানা গেছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট এবং কলেজ স্ট্রিটে বইটির মোট ১৯২টি কপি বিক্রি হয়েছে। এর মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৯,৪৩৯ টাকা। প্রকাশনীর ঘোষিত নীতি অনুযায়ী বিক্রয়মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি হিসেবে লেখককে প্রদান করা হয়, যার পরিমাণ ৩৪,৬০৭ টাকা।

গত ১২ জুলাই ২০২৬ রঙমিলান্তি প্রকাশনীর এক বিশেষ অনুষ্ঠানে সাহিত্যিক মৌমিতা ঘোষ সেনগুপ্তের হাতে রয়্যালটির চেক, স্মারক এবং বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, লেখকদের প্রাপ্য সম্মান ও আর্থিক স্বীকৃতি নিশ্চিত করাই তাদের অন্যতম অঙ্গীকার।

রঙমিলান্তি প্রকাশনীর দাবি, বিক্রয়মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি প্রদান করার এই নীতি বাংলা প্রকাশনা শিল্পে একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা লেখকদের সৃজনশীল কাজকে আরও উৎসাহিত করবে।

প্রকাশনীর বই বর্তমানে কলকাতার কলেজ স্ট্রিটের দে’জ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার-এ উপলব্ধ। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং বাংলাদেশের রকমারি ডটকম-এর মাধ্যমেও পাঠকরা বই সংগ্রহ করতে পারবেন।
প্রকাশনী সূত্রে আরও জানানো হয়েছে, কবিতা, গল্প ও উপন্যাস প্রকাশে আগ্রহী লেখকরা রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে প্রকাশনীর প্রকাশিত বইও নির্ধারিত অনলাইন মাধ্যমে ক্রয় করা যাবে।
