তরুণ সাহিত্যিক, জিওলজিষ্ট প্রতীক চ্যাটার্জী পেলেন ৭০% রয়্যালটি ৭০১৭ টাকা

তরুণ সাহিত্যিক, জিওলজিষ্ট প্রতীক চ্যাটার্জী পেলেন ৭০% রয়্যালটি ৭০১৭ টাকা

 

সাংবাদিক — দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ

 

 

 

লেখক-কবিদের তাঁদের প্রকাশিত বই বিক্রির যথাযথ রয়্যালটি প্রদানের ধারাবাহিকতায় আরও এক নজির গড়ল রঙমিলান্তি প্রকাশনী (Rongmilanti Prakashani)। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ এবং অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ও কলেজ স্ট্রিটে বিক্রি হওয়া বইয়ের রয়্যালটি প্রদান করা হচ্ছে প্রকাশনীর পক্ষ থেকে।

রঙমিলান্তি প্রকাশনীর দাবি, অন্যান্য প্রকাশনা সংস্থার তুলনায় তাদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল লেখক ও সাহিত্যিকদের বই বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি প্রদান। প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে প্রকাশিত কবি ও সাহিত্যিকদের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী বই বিক্রির অর্থের ৭০ শতাংশ রয়্যালটি হিসেবে প্রদান করা হয়।

এই ধারাবাহিকতায় তরুণ সাহিত্যিক ও জিওলজিষ্ট প্রতীক চ্যাটার্জী-র গ্রন্থ ‘অপূর্ণ ভালোবাসা’ কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং ফ্লিপকার্টে পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছে। বইটি পাঠকদের কাছে জনপ্রিয় হওয়ায় তার বিক্রির ভিত্তিতে লেখককে রয়্যালটি প্রদান করা হয়েছে।

 

গত ১২ জুলাই ২০২৬, রবিবার, রঙমিলান্তি প্রকাশনীর একটি অনুষ্ঠানে সাহিত্যিক প্রতীক চ্যাটার্জীর হাতে রয়্যালটি অর্থের পাশাপাশি বিশেষ উপহার ও মেমেন্টো তুলে দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। প্রকাশনীর হিসাব অনুযায়ী, তাঁর গ্রন্থের ৪৮টি বই বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য ১০,০২৫ টাকা। সেই বিক্রয়মূল্যের ৭০ শতাংশ হিসেবে লেখককে ৭,০১৭ টাকা রয়্যালটি প্রদান করা হয়।

 

লেখককে সম্মান জানিয়ে রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে তাঁর সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য, প্রাণবন্ততা ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। প্রকাশনীর এই উদ্যোগ লেখক-প্রকাশক সম্পর্ককে আরও স্বচ্ছ ও আস্থাভিত্তিক করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বই বর্তমানে কলকাতার কলেজ স্ট্রিটে দেজ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে পাঠকদের জন্য রকমারী ডট কম-এর মাধ্যমেও বই সংগ্রহের সুযোগ রয়েছে।

 

একক কবিতা, গল্প বা উপন্যাসের বই প্রকাশ করতে আগ্রহী কবি ও সাহিত্যিকরা রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন ৮২৪০১৭৪৪৬৯ নম্বরে। প্রকাশনীর প্রকাশিত বই অনলাইনে কিনতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করা যাবে।

 

বইয়ের গন্ধে মেতে থাকুন। বই কিনুন, বই পড়ুন। অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *