নেপালের প্রলয়ঙ্করী বন্যার ৯ দিন পরে অলৌকিক ভাবে উদ্ধার ২

নেপালের প্রলয়ঙ্করী বন্যার ৯ দিন পরে অলৌকিক ভাবে উদ্ধার ২

দীপা দে : রঙ নিউজ

৫ই সেপ্টেম্বর ২০২৬

 

কথায় বলে ‘রাখে হরি মারে কে ‘।নেপালের আকর্ষিক ভয়াবহ বন্যার ৯ দিন পরে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভুগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ২ জন শ্রমিককে অলৌকিক ও জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালের ত্রিশূলী নদীর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে তাদের উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া দুই জন হলেন, ৩০ বছর বয়সী মেকানিকাল ফোরম্যান সঞ্জয় সাহা ও ৪৫ বছর বয়সী মেকানিকাল সুপারভাইজার কবির মহার্জন।

গত ২৬শে আগষ্ট নেপাল – তিব্বত সিমান্তে হিমবাহ ধসের ফলে বরফ পাথর ও কাদার বিধ্বংসী পাহাড়ী ঢলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। আর এই দুর্যোগের কারনেই টানেলের মুখ বন্ধ হয়ে যায়। নেপালের রাসুরা ও নুয়াকোট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১৭০ মিটার নীচে একটি টানেল থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা টানেলের মুখে ছোট গর্ত খুঁড়ে উদ্ধার কাজ করার সময় ভেতর থেকে মানুষের কন্ঠস্বর পায়। উদ্ধারকারীরা তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ঠিক তখনই নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য তৎপর হয়। এই সুড়ঙ্গের ভেতরে আরো শ্রমিক আটকে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে সেখানে জোরকদমে উদ্ধারের কাজ চলছে।

এই বিপর্যয়ে নেপালে ১,২০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনও ৫ হাজারের বেশি। এই চরম সংকটের সময়ে ৯ দিন পর দুজনের অলৌকিক ভাবে জীবিত উদ্ধারের ঘটনাটি নিখোঁজদের স্বজন ও উদ্ধারকারীদের মনে নতুন আশার আলো জুগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *