বহুমাত্রিক ব্যক্তিত্ব প্রদীপ গুপ্তের প্রাক জন্মদিন পালন

বহুমাত্রিক ব্যক্তিত্ব প্রদীপ গুপ্তের প্রাক জন্মদিন পালন

 

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় কালচারাল কো-অর্ডিনেটর: রং নিউজ

কবি, লেখক, ঔপন্যাসিক, সংগঠক, সমাজসেবী তথা যুগ সাগ্নিকের কর্ণধার বহুমাত্রিক মানুষ প্রদীপ গুপ্তের আজ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে গতকাল পালিত হয় তাঁর প্রাক জন্মদিন অনুষ্ঠান বৌদ্ধ ধর্মাংকুর প্রেক্ষাগৃহে। সমস্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন যুগ সাগ্নিক পরিবারের কন্ঠে ঈশ্বরের বাসের সভ্যবৃন্দ। এই অনুষ্ঠানটি সুন্দর ভাবে অনুষ্ঠিত করার পেছনে যার সর্বাপেক্ষা অধিক সহযোগিতা ছিল তিনি বাচিক শিল্পী সিলভিসা সেন। মনোজ্ঞ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রথমেই ছিল নন্দিনী লাহার পরিচালনায় রক্তকরবীর বাচিক উপস্থাপনা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রদীপ গুপ্তের লেখা কবিতা ও গল্পগুলি কন্ঠে ঈশ্বরের বাস পরিবারের বাচিক শিল্পীদের দ্বারা মঞ্চে উপস্থাপিত হওয়া।

উক্ত অনুষ্ঠানে আবৃত্তি গুরু পার্থ মুখোপাধ্যায়কে দেওয়া হয় জীবন কৃতি সম্মাননা এবং আবৃত্তিকার নরেশ নন্দীকে দেওয়া হয় যুগ সাগ্নিক সুকন্ঠ সম্মাননা ২০২৬।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *