মাতৃবিয়োগ চিন্ময় কৃষ্ণ দাসের
নম্রতা মুখার্জী, রঙ নিউজ
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের কারাগারে থাকাকালীন অবস্থায় তাঁর মা , সন্ধ্যারানী ধর এর মৃত্যু হলো। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা খারিজ করে দেওয়া হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরিক ধাম আশ্রমেই তিনি মারা যান। তাঁর শেষকৃত্য আশ্রমেই হবে বলে জানা গিয়েছে।

