লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে অস্বীকার করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

*প্রবাদপ্রতিম অভিনেতা নাসিরুদ্দিন শাহ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে অস্বীকার করলেন।*

সুস্মিতা চক্রবর্তী , রঙ নিউজ

দমদম ক্যান্টনমেন্ট

 

সম্প্রতি অভিনেতা নাসিরুদ্দিন শাহ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে অস্বীকার করেন। সম্প্রতি তিনি “মেক ইন ইণ্ডিয়া” ছবিতে জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটার চরিত্রে অভিনয় করেছেন এবং এই চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ইমতিয়াজ আলির “ম্যায় ওয়াপস আউঙ্গাতে”ও তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

তিনি মনে করেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একজন শিল্পীকে অবসর নিতে বলার একটা মাধ্যম। যিনি এখনও অনেক কাজ করবেন মনে করছেন, তিনি এখন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে পারেন না। এই কারণে তিনি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে অস্বীকার করলেন।

নাসিরুদ্দিন শাহের কথায়, “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেন এই বার্তাই দেয় যে, আপনার কাজ শেষ। কিন্তু আমি তা মনে করি না। আমার কাজ এখনও শেষ হয়নি। তাই এই ধরনের সম্মান গ্রহণ করার কোনও ইচ্ছা নেই।”

অভিনেতা সত্তর দশকের থেকে অভিনয় করছেন এবং বর্তমানে তাঁর বয়স ৭৬ । ১৯৫০ সালের ২০ জুলাই উত্তর প্রদেশের বরাবাঁকিতে জন্ম ওনার। তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার , তিনটি ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ভলপি কাপ সহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন । ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী এবং ২০০৩ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *