প্রশ্ন চিহ্নের মুখে রোহিত-বিরাটের আগামী ভবিষ্যৎ

প্রশ্ন চিহ্নের মুখে রোহিত-বিরাটের আগামী ভবিষ্যৎ

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

আসন্ন ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে প্রশ্ন রয়ে গেল। সাম্প্রতিক পারফরম্যান্সে উভয়ের সম্ভাবনা যদিও আশার আলো দেখাচ্ছে। তবুও আশঙ্কার মেঘ পুরোপুরি কাটেনি। কারণ আগামী বছর বিরাটের বয়স হবে ৩৮। আর রোহিতের ৪০।তবে বিসিসিআই প্রেসিডেন্ট বয়স টাকে কোন ফ্যাক্টর বলে মনে করেন না। তিনি দুটি শর্তের কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘বিসিসিআই এর পক্ষে এখুনি কিছু বলা সম্ভব নয়। কারণ পুরো ব্যপারটা কোচ এবং নির্বাচক তদারকি করছেন। তবে বিশ্বকাপ খেলার প্রধান দুটি শর্ত হ ওয়া উচিত, পারফরম্যান্স ও ফিটনেস’।

 

বোর্ড প্রেসিডেন্টের সংযোজন কেউ যদি ভালো খেলে ম্যাচ জেতাতে পারে, তাকে নিয়ে চিন্তা থাকার কথা নয়। আর বিরাট, রোহিত, হার্দিকের উপস্থিতি সাহায্য করবে ক্যাপ্টেন শুভমন গিল কেও। এরা প্রত্যেকেই চাপ কাটিয়ে সেরাটা মেলে ধরতে জানে। বলাই বাহুল্য রোহিত-বিরাটের আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল। কারণ যে দুটি শর্তের কথা বলা হয়েছে, এখনও পর্যন্ত তাতে লেটার মার্কস পাবেন দুজনেই। সম্প্রতি দুই তারকা ব্যাটসম্যান ই উজ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন। আর বিরাটের পারফরম্যান্স নিয়ে সংশয়ের কোন প্রশ্ন নেই। তাঁর ফিটনেস যে কোন ১৮বছরের তরুণকেও লজ্জায় ফেলে দেবে। ওজন ঝরিয়ে রোহিত ও এখন ফিট। এখন আগামী বছর পর্যন্ত তাঁরা ধরে রাখতে পারে কি না সেটা সময় ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *