জীবনের বাইশ গজের ক্রিজে্ দ্বীতিয় ইনিংস শুরু করছেন রিঙ্কু সিং

জীবনের বাইশ গজের ক্রিজে্ দ্বীতিয় ইনিংস শুরু করছেন রিঙ্কু সিং।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

কল্পনার অবসান। চলতি বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ। লক্ষ্ণৌর এক হোটেলে আগামী ৪ ডিসেম্বর বসবে বিয়ের আসর। প্রস্তুতি তাই তুঙ্গে। বিয়ের আসরে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি। আসতে পারেন ভারতীয় দলের ক্রিকটাররাও।

 

রিঙ্কু ও প্রিয়া র বাগদান অবশ্য হয়েছিল গত বছরের ৮ইজুন। তার দেড় বছর পর আনুষ্ঠানিক আসর। এই বছর জুনেই অবশ্য বিয়ের কথা ছিল। কিন্তু প্রিয়ার বাবার মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে প্রকাশ্যে এসেছে পরিবর্তিত সেই তারিখ। উল্লেখ্য, রিঙ্কুর

ম্যাচ থাকলে প্রিয়াকে প্রায়শই গ্যালারি তে দেখা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ইডেনের গ্যালারি তে হাজির ছিলেন সমাজবাদী দলের এই তরুণী সাংসদ। সূত্রের খবর ২০২২ সালে কোভিড চলাকালীন তাঁদের পরিচয়। ক্রমে তা পৌছল বিয়ের পিঁড়িতে, যা পূর্ণতা পাবে ডিসেম্বর ২০২৬।

 

১.১০.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *