খনিশ্রমিকের প্রাণরক্ষার প্রযুক্তিতে পুরস্কৃত প্রশান্তকুমার

খনিশ্রমিকের প্রাণরক্ষার প্রযুক্তিতে পুরস্কৃত প্রশান্তকুমার

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

গভীর ভূগর্ভস্থ খনিতে একাধিক দুর্ঘটনা ও সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী ছিলেন বর্ধমানের প্রবীণ মাইনিং ইঞ্জিনিয়ার প্রশান্তকুমার ভট্টাচার্য। সেই অভিজ্ঞতা থেকেই খনিশ্রমিকদের জীবনরক্ষায় তৈরি করেন ‘অটোমেটিক মাইন কেজ ফ্রি-ফল অ্যারেস্টিং সেফটি সিস্টেম’। তাঁর এই প্রযুক্তির জন্য মিলেছে স্বীকৃতি ও পুরস্কার। পাশাপাশি ভারত সরকারের পেটেন্ট দফতরও দিয়েছে পেটেন্ট নম্বর ৬০২০৬১১।

গভীর খনিতে শ্রমিকদের ওঠানামার জন্য ব্যবহৃত ডুলি বা কেজ কোনও কারণে ওয়াইন্ডিং রোপ বা সাপোর্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই বিপদ ঠেকাতেই কেজের সঙ্গে যুক্ত থাকবে বিশেষ স্বয়ংক্রিয় মেকানিজম। রোপ থেকে বিচ্ছিন্ন হয়ে কেজ নিচে নামতে শুরু করলেই কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সেটি সক্রিয় হবে এবং পাশের চারটি গাইডকে শক্তভাবে চেপে ধরে কেজের অনিয়ন্ত্রিত পতন আটকে দেবে। ফলে বিপদের মুহূর্তে শ্রমিকদের প্রাণ বাঁচানোর সুযোগ তৈরি করবে এই প্রযুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *