ক্যাব চালকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য এন্টালিতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
অ্যাপ ক্যাব চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মধ্য কলকাতার এন্টালিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবের ভিতরে রক্তাক্ত অবস্থায় দড়ি দিয়ে পা বাঁধা চালককে দেখে স্থানীয় এন্টালি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আসেন লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভগবান প্রসাদ গুপ্তা (৪৫)। তাঁকে রক্তাক্ত ও দুটি পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ স্পষ্ট নয় পুলিশের কাছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ।
