বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি; শীতের আগমণ কবে?

*বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি; শীতের আগমণ কবে?*

নবনীতা পাল : রঙ নিউজ

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা, অন্যদিকে হু হু করে নামতে পারে বাংলার তাপমাত্রা! নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর। কোথায় কতটা বাড়বে শীতের দাপট? জানুন বিস্তারিত।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত যখন সবেমাত্র দরজায় কড়া নাড়তে শুরু করেছে, ঠিক সেই সময়েই বঙ্গোপসাগরের বুকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে পুরো সিস্টেমটির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। অন্যদিকে, এই নিম্নচাপের শঙ্কার মাঝেই শীতপ্রেমীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গে হুহু করে নামতে পারে তাপমাত্রার পারদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *