অত্যাধুনিক জিনোম পরীক্ষা এখন কলকাতায় 

অত্যাধুনিক জিনোম পরীক্ষা এখন কলকাতায়

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

জটিল ও বিরল রোগ নির্ণয় করতে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু যাওয়ার দিন শেষ। এখন ক্যান্সার সহ অন্যান্য বিরল রোগ নির্ণয় ও তার চিকিৎসার সঠিক দিশার ক্ষেত্রে সুরক্ষা ডায়াগনস্টিক্সের হাত ধরে কলকাতায় চালু হচ্ছে অত্যাধুনিক জিনোম পরীক্ষা। সুরক্ষা ডায়াগনস্টিক্স সূত্রে জানা গিয়েছে, জটিল ও বিরল রোগের পাশাপাশি প্রসূতি চিকিৎসার ক্ষেত্রেও এখন আন্তর্জাতিক মানের জিনোম প্রোফাইলিংয়ের সুবিধা মিলবে কলকাতায় যা কিনা পূর্ব ভারতে প্রথম।

 

১৯৯২ সাল থেকে ক্যান্সার সহ অন্যান্য রোগ নির্ণয় তথা চিকিৎসা ক্ষেত্রে উন্নত পরিষেবা দিয়ে আসছে সুরক্ষা ডায়াগনস্টিক্স। এবার সংস্থার হাত ধরেই পূর্ব ভারতে প্রথম আন্তর্জাতিক মানের জিনোম প্রোফাইলিংয়ের সুবিধা মিলবে। সংস্থার পক্ষ থেকে ডাক্তার চিফ এক্সিকিউটিভ ৠতু মিত্তল ও যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সোমনাথ চ্যাটার্জি জানান, রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধের ধারণা বদলে দিচ্ছে জিনোমিক্স। অসুস্থতার কারণ, সঠিক চিকিৎসা পদ্ধতি নির্বাচনে নয়া দিশা দেখাচ্ছে জিনোমিক্স। সংস্থার পক্ষ থেকে ডাক্তার এমিলি ভট্টাচার্য জানান, মাত্র একটি বায়োপসি স্যাম্পলেই ফুসফুস, স্তন, থাইরয়েড, মস্তিষ্ক, অগ্ন্যাশয়ের ক্যান্সার দ্রুত নির্ণয় করার পাশাপাশি মাত্র ৩ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এছাড়া প্রসূতি চিকিৎসার ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে সুরক্ষা ডায়াগনস্টিক্স। এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রের বিভাগীয় প্রধান ডাক্তার প্রিয়াঙ্কা পাত্র বলেন, গর্ভবতী মহিলাদের জিন পরীক্ষা জরুরি। গর্ভাবস্থার ১০ সপ্তাহের মধ্যে শিশুর বিকাশগত সমস্যার পাশাপাশি অটিজম, মাস্কুলার এট্রফি সহ বিভিন্ন জন্মগত ত্রুটি নির্ণয় সম্ভব।

 

অত্যাধুনিক প্রযুক্তির জিনোম পরীক্ষার মাধ্যমে সুরক্ষা ডায়াগনস্টিক্সের এই নতুন পথচলা অসুস্থ মানুষের ক্ষেত্রে কতটা আশার আলো দেখাতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *