এক প্রবাদপ্রতিম নায়কের শ্রদ্ধাঞ্জলিতে—-

এক প্রবাদপ্রতিম নায়কের শ্রদ্ধাঞ্জলিতে—-

 

“শেষ দৃশ্য”

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

কয়েক ঘন্টা আগেই নাটকের শেষ অংক অভিনীত হয়ে গেল। এক প্রবাদপ্রতিম নায়কের শেষ অভিনয়ের দৃশ্য। হ্যাঁ, ঠিক বারটা পনের মিনিটে তিনি চলে গেলেন। চলে গেলেন রঙ্গমঞ্চের সব আলো নিভিয়েই। ‘অভিযান’শেষ হল। সেই ১৯৫৯ সালে শুরু। দীর্ঘ ষাট বছরের লড়াই। সবাই ভেবেছিল ক্ষীদ্দা জিতে যাবে। কিন্তু না সেটা হল না, তিনি হেরে গেলেন।

 

কিন্ত মৃত্যু তো আসবেই। “মৃত্যু আয় তুই ছক কাটা ঘরে, চূ-কিত কিত খেলি, খেলি তিন পাত্তি”। সত্যজিতের মানসপুত্র পাড়ি দিলেন সেই দেশে, যেখান থেকে ফেরে না কেউ। সত্যজিতের হাত ধরেই চলচ্চিত্রে প্রবেশ। এরপর একে একে চোদ্দটি সিনেমা করেছেন, কিন্তু কখনো সত্যজিত সর্বস্ব হয়ে পড়েননি। তবে অভিনয় তো একটা সত্বা মাত্র। সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা লিখেছেন, পাঠ করেছেন। কাজ করেছেন আকাশবাণীতে। আজ ও শেষের কবিতায় অমিতের কথা বললে ভেসে আসে তাঁর ভরাট, উদাত্ত কন্ঠ। ‘অপু’ থেকে ‘ফেলুদা’ কেউ টপকে যেতে পারেনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে তৈরি হচ্ছিল একটি বায়োপিক। সেই সূত্র ধরে অতিমারি পরিস্থিতিতেও ফিরে এসেছিলেন শুটিং ফ্লোরে। সেইখানেই দূর্ঘটনার সূত্রপাত। অভিনেতার জীবনাবসানে থেকে গেল শুধু চরিত্রগুলো। আর থাকল নিজেকে ভাঙ্গা গড়ার এক ‘সাঁঝবাতির রূপকথা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *