শিল্পী হয়ে দুর্গা প্রতিমা গড়ছেন পুলিশ

Views: 105
3 0

শিল্পী হয়ে দুর্গা প্রতিমা গড়ছেন পুলিশ 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

কলকাতা

 

পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। সাধারণত সেটাই দস্তুর। কিন্তু পুলিশের চাকরির কঠোর কর্তব্য পালন করেও হাতে মাটি, রং তুলি তুলে নিয়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল সুকুমার মন্ডল। মাটি দিয়ে নিখুঁত ভাবে গড়ে তুলছেন প্রতিমা। যে হাতে ওয়াকিটকি নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করেন সে হাতেই কলকাতার দক্ষিণ প্রান্তে বাঁশদ্রোণী ত্রিশ ফুট এলাকায় নিজের ছোট্ট স্টুডিওতে রং তুলির নিখুঁত টানে চক্ষুদান করে তাঁর হাতেই প্রাণ পাচ্ছে দুর্গা প্রতিমা। কীভাবে সম্ভব? সুকুমার নিজেই জানান, পুলিশের উর্দি গায়ে চাপালেই কাজে নিয়ম, শৃঙ্খলা, কঠোর কর্তব্য পালন এমনিতেই চলে আসে। কিন্তু সব ছেড়ে মাটি, রং তুলি হাতে তুলে নিলেই মন শান্ত। বস্তুত প্রতিমা বানানোর কথায় তৃপ্তির আবেশ খেলা করে সুকুমারের চোখে মুখে।

 

 

নিতান্তই সাধারণ ঘরের ছেলে সুকুমার মন্ডল কলকাতা পুলিশে যোগ দেন ২০০৯য়ে। প্রথমে ছিলেন রিজার্ভ ফোর্সে। তারপর ট্রাফিক গার্ডে দায়িত্ব পালন। বর্তমানে কলকাতা পুলিশের জেমস্ লং ট্রাফিক গার্ডের কর্মী তিনি। কর্তব্যরত অবস্থায় ওয়াকিটকি হাতে নিয়ন্ত্রণ করছেন ব্যস্ত রাস্তার যানবাহন। তবে প্রতিমা গড়ার কাজ প্রথমদিকে খুব একটা সহজ ছিল না বলে জানান সুকুমার। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই প্রতিমা গড়ার ইচ্ছা জাগে সুকুমারের। এক মৃৎশিল্পীর সহকারী হয়ে কাজ শেখা। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় প্রথম দুর্গা প্রতিমা গড়া। তারপর প্রতিমা শিল্পী হিসাবে কাজ চালান কয়েক বছর। পুলিশে চাকরি পাওয়ার পর থেকে এখন বছরে পাঁচ থেকে সাতটি দুর্গা প্রতিমা গড়েন সুকুমার। এর পাশাপাশি কালী, জগদ্ধাত্রী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ বাদ নেই কিছুই।

পুলিশের চাকরি নিষ্ঠার সঙ্গে করার পাশাপাশি প্রতিমা গড়ার মধ্যেই মনের সবটুকু মাধুরী মিশিয়ে আগামী দিনে পথ চলতে চান কলকাতা পুলিশের কনেস্টবল সুকুমার মন্ডল।

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
3
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *