*মুকুলের পুত্রবধূ শর্মিষ্ঠা-সহ ২১৩ জন নিখোঁজ ভারতীয়ের তালিকা প্রকাশ নেপালের, শুরু ‘মৃত’ ঘোষণার প্রক্রিয়া*
নবনীতা পাল: রঙ নিউজ
গত অগস্ট মাসে নেপালে হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। সে দেশের বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ) নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে। তাতে ২১৩ জন ভারতীয় রয়েছেন। সেইh তালিকাতেই রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর রায়ের স্ত্রী শর্মিষ্ঠার নাম।
কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। তাতে নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ নিখোঁজ ভারতীয়দের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ১৭৮ নম্বরে নাম রয়েছে শর্মিষ্ঠার নাম। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই তালিকায় যে নামগুলি রয়েছে, তা নিয়ে কারও কোনও বক্তব্য বা আপত্তি থাকলে যোগাযোগ করা যেতে পারে। ওই তালিকায় কারওuj নাম জুড়তে হলে বা তালিকা থেকে কারও নাম বাদ দিতে হলেও দূতাবাসকে বলতে হবে। তবে তা অবশ্যই ২ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। কী ভাবে যোগাযোগ করতে হবে, তা-ও জানিয়েছে ভারতীয় দূতাবাস। +৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭ নম্বরে ফোন বা হোয়াটস্অ্যাপ করতে হবে। নয়তো eoikathmandufloodsupport@gmail.com আইডিতে ইমেল পাঠাতে হবে।
উত্তর-দক্ষিণ ২৪ পরগনা
মুকুলের পুত্রবধূ শর্মিষ্ঠা-সহ ২১৩ জন নিখোঁজ ভারতীয়ের তালিকা প্রকাশ নেপালের, শুরু ‘মৃত’ ঘোষণার প্রক্রিয়া
নিখোঁজদের পরিবার-পরিজনের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেপাল সরকার।
নিখোঁজদের পরিবার-পরিজনের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেপাল সরকার। তালিকায় থাকা ব্যক্তিদের মৃত ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হবে। ভারতীয় দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, নেপাল প্রশাসনের থেকে ওই ভারতীয়দের মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করা হবে। সেই সময়ে, পরিবারের থেকে আরও কিছু নথি চাওয়া হতে পারে।
এত কাল নেপালে কোনও নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করার জন্য ১২ বছর পর্যন্ত অপেক্ষা করা হতো। কিন্তু গত মাসে আইন সংশোধন করে সেই সময়সীমা কমিয়ে ৬ সপ্তাহে নামিয়ে আনা হয়েছে। নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র রাম বাহাদুর কেসি বলেন, ‘আমরা নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করেই তাঁদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছি।’
‘চলো যাই’ নামে কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই পর্যটকদলের গন্তব্য ছিল মানসরোবর। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। নেপালে একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁর আর খোঁজ নেই। যে দিন হড়পা বান আছড়ে পড়েছিল নেপালে, সেই দিন অর্থাৎ গত ২৬ অগস্ট তিব্বত সীমান্তের কাছে গিরং পোর্টের কাছে সকাল পৌনে ৯টা নাগাদ শেষ বার দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। নেপালে গিয়ে রাজ্যের যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের খোঁজ পেতে সব রকম পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সরকারি তরফেও কোনও সদর্থক খবরই মেলেনি এত দিন।
