ভারতে বুলেট ট্রেন
সুস্মিতা চক্রবর্তী , রঙ নিউজ
দমদম ক্যান্টনমেন্ট
সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ই আগস্ট ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই -আমেদাবাদ রুটে। গুজরাটের ভাদোদরায় চলছে বুলেট ট্রেনের স্টেশন যা অন্যান্য স্টেশনের থেকে আলাদা। স্টেশনের মূল কাঠামো তৈরি হয়ু, স্ট্রাকচারাল স্টীল বসানোর কাজ চলছে।এই স্টেশন এমনভাবে তৈরি হচ্ছে যাতে এক পরিবহন থেকে অন্য পরিবহনে যেতে যাত্রীদের অসুবিধা না হয়। স্টেশনটা সরাসরি রেল বাস টার্মিনাস ও স্থানীয় পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত থাকবে। মুম্বাই -আমেদাবাদ রুটে মোট ১২ টা স্টেশন থাকবে। প্রতিটি স্টেশন অত্যাধুনিক ও যাত্রী সহযোগী হবে।
