অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
তমাল মুখার্জি, রঙ নিউজ
রক্তদান শিবির একটি মহৎ উদ্যোগ, যা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ও রক্তের অভাব পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই গ্রীষ্মের প্রারম্ভে রক্তের ঘাটতি শুরু হয়। ঠিক এই সময়েই হুগলি জেলার চন্ডীতলা থানার বরিজহাটি গ্রামের “আমরা সবাই” ক্লাবের সদস্য সদস্যরা এগিয়ে এসেছেন এই মহতী উদ্যোগে। কলিকাতার সাগর দত্ত হাসপাতালের সহোযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল গত ৫ এপ্রিল ২০২৬ রবিবার সকালে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ডাক্তার তপন কুমার ব্যানার্জি ও সমাজসেবক শ্রী আশীষ ব্যানার্জি, শ্রী স্বপন রায় , ডাক্তার দীপক ভট্টাচার্য শ্রী তমাল মুখার্জি প্রমূখ। সর্বশেষ সংবাদ অনুযায়ী গ্রামের একান্ন জন রক্ত দাতার রক্ত সংগ্রহ করা গেছে। সমস্ত গ্রামের তরফ থেকে পঞ্চায়েত সদস্যা শ্রীমতী সোমা চ্যাটার্জি ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যাদের ও সাগর দত্ত হাসপাতালের সকল কর্মীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য ও সদস্যরা। ক্লাবের সম্পাদক অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে ও আগামী দিনে সকলের সহযোগীতায় আরো সুন্দর হবে এই রক্তদান শিবির এই আশা নিয়ে এবং এইভাবে গ্রামের ও সকল মানুষের সাথে থাকবে এই আমরা সবাই ক্লাবের সকলে এই অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


