বিশ্বকবির মহাপ্রয়াণদিবস উদযাপন শান্তিনিকেতন প্রকৃতি ভবনে।
সুস্মিতা চক্রবর্তী ,রঙ নিউজ
দমদম ক্যান্টনমেন্ট

চৈতীর কলমের উদ্যোগে, বিশ্বকবির মহাপ্রয়াণদিবস উদযাপন করা হলো শান্তিনিকেতনে প্রকৃতি ভবনে।
সকালে রিনা দত্তর গানের সুরে শুরু হলো কবির বন্দনা। এরপর রিনা গিরির উদ্যোগে আদিবাসী শিশুদের নৃত্যের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আদিবাসী শিশুদের ছাতা প্রদান করা হয়। বিশিষ্ট বাচিক শিল্পী সনৎ দে, অঞ্জনা দে, অর্চিষ্মান পোদ্দার , নন্দিতা গাঙ্গুলী, মৌসুমী দাস প্রমুখ। কবি ও বৌঠান শ্রুতি নাটক নিবেদন করেন মনোজ দাস ও সঞ্চিতা দাস। কবিতা ও গানের কোলাজে ছিলেন শর্বরী মিত্র – শ্রাবণী মিত্র, শর্মিলা ঘোষাল-ক্ষমা চৌধুরী, মহুয়া বলের পরিচালনায় ঐকান্তিক এবং স্বাতী সিনহা রায়ের পরিচালনায় কথা মালঞ্চ। গানে ছিলেন সঞ্চিতা ভট্টাচার্য ও মিঠুন কুমার রাউত, নৃত্য পরিবেশন করেন সৌশ্রুতি ভট্টাচার্য ও প্রণতি ভট্টাচার্য। চৈতীর কলমের লেখকদের মধ্যে অনিতা গুইন ও দেবী প্রসাদ চট্টোপাধ্যায় কবিতা পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের ভাবনায় ছিলেন সুস্মিতা চক্রবর্তী ও অলোক পোদ্দার। ভাবগম্ভীর পরিবেশে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
