আর.ডি.বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয়কুমার 

আর.ডি.বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয়কুমার

 

অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সাব এডিটর, রঙ নিউজ

নীরজ পান্ডের পরিচালনায় আর.ডি.বর্মনের বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। সূত্র বলছে আর.ডি.বর্মনের চরিত্রে দেখা যেতে পারে ফারহান আখতার কে। আর.ডি.বর্মনের সুরে কালজয়ী গান রাজেশ খান্নার ছবিতে বিশেষ ভূমিকা রাখতো। সেই কথা মাথায় রেখে ছবির নির্মাতা ঠিক করেছেন রাজেশ খান্না ও আর.ডি.বর্মনের সম্পর্কের রসায়ন বিশেষ ভাবে তুলে ধরবেন পর্দায়। রাজেশ খান্নার চরিত্রে দেখা যাবে অক্ষয়কুমার কে। প্রসঙ্গত রাজেশ খান্নার জামাতা অক্ষয়কুমার। শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতা। এ বিষয়ে অক্ষয় জানিয়েছেন সিনেমায় কাজ শুরুর অনেক আগে থেকেই তিনি রাজেশ খান্নার ভক্ত। জানা যাচ্ছে খুব শীঘ্রই শুটিং শুরু হবে। সব ঠিক ঠাক চললে আগামী বছরেই মুক্তি পেতে পারে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *