আসছে ডেঙ্গুর টীকা 

আসছে ডেঙ্গুর টীকা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

জনসাধারণের জন্য সুখবর। বাজারে আসছে ডেঙ্গু প্রতিরোধকারী টীকা। সূত্রের খবর, অল্প কিছুদিনের মধ্যেই ভারতে আসছে জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাকেদার তৈরি QDENGA TAK003 নামের ডেঙ্গুর টীকা যা নিতে পারবে ৪ থেকে ৬০ বছর বয়সীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পরই ভারতে এই টীকা বাজারে আনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল অফ্ ইন্ডিয়া।

 

ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রতি বছর চোখ রাঙায় মশা বাহিত ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গু। প্রবল জ্বরের সঙ্গে তীব্র মাথাব্যথা সহ হাড়ভাঙার মতো যন্ত্রণা এই রোগের অন্যতম লক্ষণ। ডেঙ্গুর টীকা রোগ প্রতিরোধে ভালো কাজ করবে মনে করছেন দেশের চিকিৎসক মহল। এ বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের ৪৩টি দেশে এই টীকা কার্যকর করার অনুমতি মিলেছে। এই তালিকায় এবার যোগ হলো ভারতের নাম।

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *