আসন্ন টি-টোয়েন্টিতে অনিশ্চিত–জেমাইমা রড্রিগেজ।

আসন্ন টি-টোয়েন্টিতে অনিশ্চিত–জেমাইমা রড্রিগেজ।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে জেমাইমা রড্রিগেজকে নিয়ে দেখা দিল সংশয়। হানড্রেড প্রতি যোগিতা সাদার্ন ব্রেভ দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে তিনি। আঘাত এতটাই গুরুতর যে, এই আসর থেকেই ছিটকে গিয়েছেন জেমাইমা। তার পরিবর্তে অজি অলরাউন্ডার চার্লি নটকে নিয়েছে সাদার্ণ ব্রেভ।

 

এদিকে ২৮শে আগষ্ট থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ এশিয়া কাপ। তার দু দিন পর অর্থাৎ ৩০শে আগষ্ট অভিযান শুরু করবে ভারত, প্রতিপক্ষ থাইল্যান্ড। ফলে সুস্থ হয়ে ওঠার জন্য মাত্র তিন সপ্তাহ সময় পাচ্ছেন ভারতের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য ২৫বছর বয়সী জেমাইমা। তিনি যদি ফিট হতে না পারেন, তবে হরমন কাউর বিৃগেডের কাছে সেটা হবে বড় ধাক্কা।

 

১৪.৮.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *