মিড ডে মিলে সাবানগুঁড়ো: ৪০ পড়ুয়া অসুস্থ বিহারে

মিড ডে মিলে সাবানগুঁড়ো: ৪০ পড়ুয়া অসুস্থ বিহারে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

স্কুলের মিড ডে মিলে লবণের বদলে সাবানগুঁড়ো দেওয়ায় ৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি হলো হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার একটি সরকারি স্কুলে। সূত্রের খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবারেও মিড ডে মিল খেতে বসে পড়ুয়ারা। খাওয়া চলাকালীন অসুস্থ হয়ে পড়ে অনেকেই। তড়িঘড়ি তাদের ভর্তি করা হয় বিহার শরিফ সরকারি হাসপাতালে। সেখানেই তারা চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা। সূত্রের দাবি, মিড ডে মিলে ভাত ও সোয়াবিনের তরকারি হয়। রান্নার সময় ভুলবশত লবণের বদলে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফেলেন রাঁধুনি। তাতেই ঘটে বিপত্তি। বমি করতে থাকে পড়ুয়ারা। রান্নায় লবণের বদলে সাবানগুঁড়োর কথা স্বীকার করে নিয়েছেন প্রধানশিক্ষক শৈলেন্দ্র সিং। তবে হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের সিভিল সার্জন জয়প্রকাশ সিং। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিহার সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। ঘটনায় স্কুলের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে অভিযোগ করার পাশাপাশি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *