বাতিল হচ্ছেনা কাস্ট সার্টিফিকেট 

বাতিল হচ্ছেনা কাস্ট সার্টিফিকেট

দীপা দে : রঙ নিউজ

২০আগষ্ট ২০২৬

 

সরকারের নির্দেশিকাকে কেন্দ্র করে ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র বাতিলের যে চরম আতঙ্ক তৈরি হয়েছিল তা দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপে সম্পুর্ন দুর হল। সরকারের নির্দেশিকাটি ছিল – ২০১১ সালের পরের সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলিকে পুনরায় যাচাই করা হবে এবং তাতে কোন রকম অসংগতি থাকলে সেই সার্টিফিকেট বাতিল করা হবে।

সরকারের এই নির্দেশিকার জেরে স্কুল পড়ুয়া থেকে চাকুরীজীবী এমনকি সাধারণ মানুষেরও মনে আতঙ্ক দেখা দিয়েছিল। কারণ বৈধ কাগজ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক গ্যাঁড়াকলে পড়তে পারে। ফলে তারা ভবিষ্যৎ নষ্টের আতঙ্কে ছিল।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। আর সেই মামলায় ঐতিহাসিক পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে – গনহারে সার্টিফিকেট বাতিল করা যাবে না। এই বাতিল প্রক্রিয়ার উপর আদালত অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছে।

এই রায়ের ফলে স্বস্তি পেল যারা ২০১১ সালের পরে পাওয়া সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছে। পড়ুয়াদের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আসন সংরক্ষিত থাকবে। এছাড়াও সাধারণ মানুষের কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে সরকারি সুবিধা ও সামাজিক সুরক্ষা ভাতা নির্বিঘ্নে চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *