মহিলাকে হুঁশিয়ারি হুমকি নিয়ে উত্তেজনা নৈহাটিতে

মহিলাকে হুঁশিয়ারি হুমকি নিয়ে উত্তেজনা নৈহাটিতে

 

শাশ্বতী মোদক:Rong News

 

রাত ২টোয় ফোন করে ডাকা! না আসলে দেখে নেওয়ার হুশিয়ারি!বিজেপির নৈহাটী মন্ডল ৩ এর সভাপতি মানস পান্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জেঠিয়ার এক মহিলা। অভিযোগের তির যাঁর দিকে সেই সভাপতির বক্তব্য জানার চেষ্টা করা হলেও, ওনার থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। মহিলার অভিযোগ, তাঁকে বাড়ি আসার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি আহত হন। চিকিৎসা করিয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁকে রাত দু টোর সময় ফোন করা হয় এবং বলা হয় অভিযুক্তের সাথে গল্প করার এবং যদি তিনি গল্প না করেন তাহলে তাঁর কী অবস্থা হবে কেউ জানে না বলে হুমকি দেওয়া হয়। মহিলার অভিযোগ তিনি যেহেতু বিরোধী দলের একজন কর্মী, তাই তাঁর সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। তিনি স্থানীয় থানায় সমস্ত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তের শাস্তি দাবি করা হয় বিরোধীদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *