দলীপ ট্রফির প্রস্তুতিতে বৈভব সূর্য্যবংশী।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
বয়স মাত্র পনের স্বভাবত বলা হয় ‘টিন এজার’। সেই একরত্তি টিন এজার আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে। মূলত সাদা বলের ক্রিকেটার হিসাবে গুরুত্ব দেওয়া হয় তাকে। রাজস্থান রয়্যালসের হয়ে দূর্দান্ত পারফরম্যান্স বিহারের এই ছেলেটির। এবার তাকে দেখা যাবে লাল বলের ক্রিকেটে দলীপ ট্রফির মঞ্চে। পূর্বাঞ্চলের সহ অধিনায়ক ও করা হয়েছে তাকে। সব মিলিয়ে চার দিনের খেলায় বৈভব কেমন পারফর্ম করে সেই দিকে নজর থাকবে সবার।
দলীপ ট্রফি শুরু হবে আগামী ২৩শে আগস্ট, প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তর-পূর্বান্চল। খেলাটি হবে বেঙ্গালুরুর সিইও সেকেন্ড গ্রাউন্ডে। এই ম্যাচে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন ইশান কিষান।
তবে অবশ্যই প্র চারের আলো থাকবে বৈভব সূর্য্যবংশীর ওপর। তাকে ঘিরে প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে নীল জার্সিতে জাত চিনিয়েছিল এই নাবালক ব্যাটার। হয়েছিল সর্বাধিক রান সংগ্রহকারী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাটিতে ব্যর্থতার পরে সেটাই ছিল মরশুমে ভারতের প্রথম সাফল্য।
