স্বচ্ছতার সঙ্গে সাহিত্যিক ড. নীলেন্দু বিশ্বাসকে রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী

স্বচ্ছতার সঙ্গে সাহিত্যিক ড. নীলেন্দু বিশ্বাসকে রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী

 

দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ

 

কলকাতা, ২১ আগস্ট ২০২৬: প্রকাশনা জগতে স্বচ্ছতা ও লেখক-প্রকাশক সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিয়ে সাহিত্যিক ড. নীলেন্দু বিশ্বাস-কে তাঁর গ্রন্থের বিক্রয়লব্ধ রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী।

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট এবং কলেজ স্ট্রিটের মাধ্যমে বিক্রি হওয়া বইয়ের হিসাব অনুযায়ী লেখকদের প্রাপ্য রয়্যালটি নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। প্রকাশনীর দাবি, তাদের প্রকাশিত বইয়ের বিক্রয়মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি লেখককে দেওয়ার নীতিই তাদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।

সাহিত্যিক ড. নীলেন্দু বিশ্বাসের গ্রন্থ ‘গোয়েন্দা বিক্রম দত্ত—দুটি পর্বের দুটি উপন্যাস’ কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং অনলাইন বিপণন প্ল্যাটফর্মে পাঠকদের আগ্রহ অর্জন করেছে। গত ১২ জুলাই ২০২৬, রবিবার, রঙমিলান্তির একটি অনুষ্ঠানে লেখকের হাতে রয়্যালটির অর্থের পাশাপাশি বিশেষ উপহার ও মেমেন্টো তুলে দিয়ে সম্মানিত করা হয়।

প্রকাশনী সূত্রে জানা যায়, ওই সময় পর্যন্ত গ্রন্থটির ১৮টি কপি বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য ৪,৮৪০ টাকা। সেই বিক্রয়মূল্যের ৭০ শতাংশ হিসেবে ৩,৩৮৮ টাকা রয়্যালটি লেখক ড. নীলেন্দু বিশ্বাসকে প্রদান করা হয়।

লেখককে সম্মান জানিয়ে রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে তাঁর সুস্থ, সৃজনশীল ও প্রাণবন্ত সাহিত্যজীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

 

বর্তমানে রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বই পাওয়া যাচ্ছে কলকাতার কলেজ স্ট্রিটে দেজ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে। বাংলাদেশে পাঠকদের জন্য বই পাওয়া যাচ্ছে রকমারি ডট কম-এর মাধ্যমেও।

 

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একক কবিতা, গল্প কিংবা উপন্যাসের বই প্রকাশের জন্য আগ্রহী লেখকরা প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: ৮২৪০১৭৪৪৬৯।

 

রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বই অনলাইনে কিনতে হোয়াটসঅ্যাপ: ৮২৪০১৭৪৪৬৯ অথবা সংশ্লিষ্ট ফ্লিপকার্ট লিংক ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *