সরকারি স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষকতায় নিষেধাজ্ঞা, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

*সরকারি স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষকতায় নিষেধাজ্ঞা, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের*

 

নবনীতা পাল: রঙ নিউজ

 

কলকাতা হাইকোর্টের কড়া নজরদারি সত্ত্বেও নির্দেশিকা উপেক্ষা করে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের একটি অংশের মধ্যে প্রাইভেট টিউশন করানোর প্রবণতা অব্যাহত রয়েছে। চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জনের উদ্দেশ্যে সরকারি বিধি ভাঙার এই প্রবণতা বন্ধ করতে এ বার কঠোর পদক্ষেপের বার্তা দিল হাইকোর্ট। শিক্ষকদের এই ব্যক্তিগত পঠনপাঠন সংক্রান্ত দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের পদক্ষেপ জানতে চেয়ে হলফনামা বা বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

আদালতে রাজ্যের যুক্তি ও মামলাকারীদের দাবি

মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আদালতকে জানানো হয় যে, সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশনে লিপ্ত না হন, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে। সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *