সাহিত্যিক পার্থ প্রতিম চৌধুরী-কে

সাহিত্যিক পার্থ প্রতিম চৌধুরী-কে

‘পথের নেশা’ বিক্রির ৭০% রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী

 

দিব্যেন্দু দাস , এডিটর ,রঙ নিউজ

 

কলকাতা: লেখক-প্রকাশক সম্পর্কের স্বচ্ছতা বজায় রেখে সাহিত্যিক পার্থ প্রতিম চৌধুরী-কে তাঁর গ্রন্থ ‘পথের নেশা’ বিক্রির রয়্যালটি প্রদান করল রঙমিলান্তি প্রকাশনী। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট ও কলেজ স্ট্রিটে বিক্রি হওয়া বইয়ের হিসাব অনুযায়ী এই অর্থ দেওয়া হয়েছে।

প্রকাশনী সূত্রে জানা গিয়েছে, মোট ৩৮টি বই বিক্রি করে ৯,৪৪০ টাকা বিক্রয়মূল্যের উপর ৭০ শতাংশ হিসেবে ৬,৬০৮ টাকা রয়্যালটি লেখককে প্রদান করা হয়েছে। রঙমিলান্তির নীতি অনুযায়ী, বই বিক্রির ৭০ শতাংশ রয়্যালটি লেখকদের দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

‘পথের নেশা’-এর পাঠকপ্রিয়তায় সন্তোষ প্রকাশ করে প্রকাশনীর পক্ষ থেকে পার্থ প্রতিম চৌধুরীর সাহিত্যিক জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

 

রঙমিলান্তি প্রকাশনীর বই কলকাতার কলেজ স্ট্রিটে দে’জ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে এবং বাংলাদেশে রকমারি ডট কম-এ পাওয়া যাচ্ছে। একক কবিতা, গল্প বা উপন্যাস প্রকাশে আগ্রহী লেখকরাও প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: ৮২৪০১৭৪৪৬৯।

 

প্রকাশনীর বার্তা—“বই কিনুন, বই পড়ুন এবং অন্যদেরও বই পড়তে উৎসাহিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *