অনন্তলোকে কেতকী কুশারী ডাইসন

অনন্তলোকে কেতকী কুশারী ডাইসন

 

সুস্মিতা চক্রবর্তী , রঙ নিউজ

৮৬ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় বংশোদ্ভূত রবীন্দ্র গবেষক, সাহিত্যিক,ঔপন্যাসিক, কবি কেতকী কুশারী ডাইসন। জন্মসূত্রে নাম কেতকী কুশারী বসু। বিবাহের পর হন কেতকী কুশারী ডাইসন। ২৬শে জুন ১৯৪০ সালে অবিভক্ত বাংলার কুষ্টিয়ায় জন্ম গ্রহণ করেন বরিষ্ঠ সাহিত্যিক। ১১ই সেপ্টেম্বর ২০২৬ ইংল্যান্ডের অক্সফোর্ডের কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে রেকর্ড নম্বর পেয়ে স্নাতক হয়ে উচ্চশিক্ষা লাভ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর অক্সফোর্ড থেকে ডক্টরেট করেন। তাঁর বিখ্যাত উপন্যাস নোটন নোটন পায়রাগুলি। ইংল্যান্ডে বসবাস করলেও ইংরেজির পাশাপাশি তিনি মাতৃভাষায় কলম ধরেছেন আমৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *