অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির
শাশ্বতী মোদক:Rong News
নিজের ঘরের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হলো
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির। মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় মমতার ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহ। সূত্রের দাবি, তিনি গত ৪,৫ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসা চলছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রুপ সি-র চাকরিটি হারিয়েছিলেন বৃষ্টি। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আরও হতাশায় ডুবে গিয়েছিলেন। এরপর আজ এমন মৃত্যু নিয়ে স্বভাবতই অনেক প্রশ্ন উঠেছে।
